PRIYOBANGLANEWS24
৭ সেপ্টেম্বর ২০২১, ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাবা-মায়ের কাছে ফিরতে চায় শিশু জান্নাতুল

পথ হারিয়ে রাজধানী ঢাকা থেকে নবাবগঞ্জে চলে আসা দশ বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস তার বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায়।

বর্তমানে শিশুটি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের পাশের স্বপনের বাড়িতে রয়েছে। স্বপনের স্ত্রী তার দেখভাল করছেন।

বিষয়টি জানতে পেরে সোমবার রাতে ওই বাড়িতে শিশুটির সঙ্গে দেখা করতে গেলে শিশুটি কেঁদে কেঁদে জানায়, তার বাড়ি কাঁচপুর। বাবার নাম সোহেল ও মায়ের নাম ইয়াসমিন। একটা বাসায় গৃহকর্মীর কাজ করতো। সেখান থেকে দাদুর সঙ্গে যাবার সময় গুলিস্তানে সে হারিয়ে যায়। পরে গুলিস্তান থেকে এক সিএনজি চালক গত শনিবার সকালে তাকে নবাবগঞ্জের একটি বাসে উঠিয়ে দিলে মাঝিরকান্দায় এসে নামে সে।

স্বপনের পরিবার জানায়, শনিবার সকালে মাঝিরকান্দা মসজিদের পাশের সড়কে শিশুটিকে কান্না করতে দেখে অনেক লোক জড়ো হয়। বিষয়টি দেখে আমরা এগিয়ে গিয়ে জানতে পারি শিশুটি হারিয়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে আমাদের বাড়িতে নিয়ে আসি। তারপর থেকেই আমরা ওর দেখভাল করছি।

শিশুটি শুধু বাবা-মায়ের নাম ও বাড়ি কাঁচপুর বলতে পারে। সে এক বাড়িতে গৃহকর্মীর কাজ করতো বলে জানিয়েছে। এর চেয়ে বেশি কিছু সে বলতে পারেনি। শিশুটি যাতে তার প্রকৃত বাবা-মায়ের কাছে ফিরতে পারে এজন্য আমরা প্রশাসনের সহযোগীতা কামনা করি।
এ বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। বর্তমানে শিশুটি যাদের কাছে রয়েছে তাদেরকে বলুন তারা যেনো শিশুটিকে নিয়ে থানায় যায় এবং থানা পুলিশকে পুরো বিষয়টি খুলে বলে। থানা পুলিশ শিশুটির পরিবারের সন্ধান না পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, এ বিষয়টি উপজেলা সমাজসেবা অফিস দেখবে এবং শিশুটিকে প্রথমে তারাই রিসিভ করবে। এরপর তারা যদি থানা পুলিশের সহযোগীতা চায় তাহলে আমরা সব ধরণের সহযোগীতা করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০