PRIYOBANGLANEWS24
৪ সেপ্টেম্বর ২০২১, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা-নবাবগঞ্জ সড়কের শাক্তা এলাকায় যমুনা পরিবহনের বাসের ধাক্কায় অজ্ঞাত অটোরিক্সা চালক (৩৫) নিহত হয়েছে। শনিবার সকালে শাক্তা ইউনিয়নের শাক্তা সরকারি বিদ্যালয়ের সামনে এদুর্ঘটনা ঘটে।

ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে তবে বাস চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, নবাবগঞ্জ থেকে গুলিস্থানের উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা পরিবহনের দ্রুতগামী বাসটি শাক্তা সরকারি বিদ্যালয়ের সামনে এসে অটোরিক্সাটিকে পিছন দিক থেকে জোরে ধাক্কা দিলে রিক্সা চালক ছিটকে রাস্তায় পরে যায়। বাসের গতি বেশি থাকায় নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সা চালকের উপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালকের দু’পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় রিক্সা চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস ছালাম জানান, সকালে বাসের ধাক্কায় অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে, তবে এখনো পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। ঘাতক যমুনা পরিবহনের ঢাকা-মেট্রো ব-১১-৪৪০৪ নাম্বার বাসটিকে আটক করতে সক্ষম হয়েছি তবে বাস চালক ও হেলপার পলাতক রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০