PRIYOBANGLANEWS24
১ জানুয়ারী ২০২০, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নিজঘরে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শোল্লা ইউনিয়নের পূর্ব সিংহড়া গ্রাম থেকে মাহবুব ভূইয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহবুব ওই গ্রামের হিরন ভূইয়ার ছেলে। স্থানীয় পাতিলঝাপ বাজারে তার একটি রিফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার মেরামতের দোকান রয়েছে।

নিহতের স্ত্রী নুরুন্নাহার লাকির বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল বলেন, মাহবুব তার স্ত্রীকে নিয়ে এক রুমে থাকতেন। পাশের আরেক রুমে থাকতেন তাদের দুই মেয়ে। রাতে মাহবুবের স্ত্রী তার মেয়েদের রুমে গিয়ে রাত দুইটার দিকে তার রুমে ফিরে এসে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় খাটে মরে পড়ে আছেন ও ঘরের প্রধান দরজা খোলা। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিক কাউকে না জানালেও সকালে ঘটনা জানাজানি হয়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মাহবুবের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে ওসি (তদন্ত) মোজাম্মল বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ওসি স্যার তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল বলেন, মৃত্যুটি রহস্যজনক। নিহতের স্ত্রী এলোমেলো কথা বলছেন। একেকসময় একেক কথা বলছেন। এ মুহুর্তে নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছেনা। তবে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০