PRIYOBANGLANEWS24
১১ জানুয়ারী ২০২১, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে দুই যুবলীগ নেতা উপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার এক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুই যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা করেছে আহত যুবলীগ নেতা রাশেদুল ইসলাম। দায়েরকৃত মামলায় নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশসহ ৯ জনকে এজাহারভূক্ত এবং অজ্ঞাত ২৫ জনকে আসামী করা হয়েছে। এঘটনায় পলাশের গাড়ী চালক দুবাই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, গত শনিবার রাতে ক্যাবল ব্যবসার নিয়ন্ত্রন ও রাজনৈতিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার দিঘিরপাড় খালপাড় এলাকায় ক্যাবল ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের সহ সম্পাদক রাশেদুল ইসলাম এবং উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অলিউর রহমানের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। হামলায় আহত ওই দুইজন ছাড়াও একই পক্ষের বকসনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মারুফ হোসেন মুকুল ও মো. শাকিল এবং ইমরান নামে যুবক আহত হয়। রাশেদুল ও অলিউর বর্তমানে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। রাশেদুলের অভিযোগ স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. পলাশের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।

এবিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার রাতে দুবাই জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়। আজ (সোমবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০