PRIYOBANGLANEWS24
১৮ মে ২০২০, ২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৌশলে ফিরছে দোহার-নবাবগঞ্জের মানুষ

ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে দোহার ও নবাবগঞ্জে আসতে শুরু করেছে মানুষ। বেশি টাকা খরচ হলেও সিএনজি, প্রাইভেটকার, অটোরিকশা, মহেন্দ্র, ট্রাক, পিকআপ ভ্যানসহ নানা যানবাহনে দোহার-নবাবগঞ্জে আসছে মানুষ। আর সময় হিসেবে বেছে নিয়েছে ভোর রাত ও ইফতারির পর।

রবিবার (১৭ মে) সন্ধার পর থেকে এমন চিত্র দেখা যায় দোহার-নববাগঞ্জের সড়কগুলোতে। সোমবার ভোররাত ও সকালে দেখা গেছে একই চিত্র। এই দুই উপজেলার বিভিন্ন সড়কে ছিল সিএনজি ও প্রাইভেটকারের চাপ। অনেকে ইজিবাইকে ভেঙে ভেঙে কেরানীগঞ্জ ও বসিলা থেকে এসেছেন দোহার-নবাবগঞ্জের বিভিন্ন স্থানে।

বাড়ি ফেরার অভিজ্ঞতা বর্ণনা করে নবাবগঞ্জের বান্দুরার এক ব্যক্তি জানান, ভোর ৫টার দিকে মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়ে রিকশায় বসিলা ব্রীজে আসেন ১০০ টাকা ভাড়া দিয়ে। সেখান সিএনজি অটোরিকশায় টিকরপুর আসেন জনপ্রতি ২০০ টাকায়। টিকরপুর থেকে ইজবাইকে নবাবগঞ্জ সদরে আসেন। সেখান থেকে আরেকটি ইজিবাইকে বান্দুরা বাড়িতে পৌছেন তিনি ও তাঁর সাথে থাকা দুইজন।

সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে প্রাইভেটকারে রওনা দিয়ে সকাল সাতটার দিকে দোহারের লটাখোলা করম আলীর মোড় দিয়ে বাড়িতে যাচ্ছিলেন একটি পরিবার। গাড়িটি থামিয়ে তাদের সাথে কৌশলে কথা বললেও তাদের গন্তব্যের কথা জানায়নি তাঁরা। তবে তারা বলেন তাদের গন্তব্য পর্যন্ত চার হাজার টাকা দিয়ে ঢাকার মিরপুর থেকে প্রাইভেটকারটি গতকালই ভাড়া করে রেখেছেন তারা। তাদের যুক্তি ঈদ বলে কথা।

লকডাউন উপেক্ষা করে ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনে ঢাকা থেকে কৌশলে দোহার-নবাবগঞ্জে ঢুকছে নিম্ন আয়ের মানুষও। তবে মানুষজন দেখতে পেলে অনেক সময় ফিরিয়েও দিচ্ছে। অ্যাম্বুল্যান্সে করে যাত্রী আনা-নেওয়া করা হচ্ছে। গত ৩/৪ দিনে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০