PRIYOBANGLANEWS24
২৫ এপ্রিল ২০২০, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে করোনা আক্রান্ত একজনের মৃত্যু

ঢাকার দোহারে করোনা সনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

জানা যায়, মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি রংপুর জেলায়। তার বয়স আনুমানিক ৬০ বছর। সে ঢাকায় কাজ করত এবং তাঁর স্ত্রী দোহারের চমৎকার বিড়ি ফ্যাক্টারির শ্রমিক হিসেবে কাজ করত। স্ত্রী দোহারে থাকার কারনে সে সম্প্রতি ঢাকা থেকে দোহারে আসেন।

শনিবার সন্ধায় ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। তিনি জানান, শনিবার বেলা আড়াইটার দিকে আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যু হয়।

ডা. জসিম প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, ঢাকা থেকে আসা ওই ব্যক্তি সম্প্রতি বিভিন্ন রোগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গত সোমবার তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে পরদিন মঙ্গলবার (২১ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হয়। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মেইলে ওই ব্যক্তির করোনা পজেটিভ থাকার খবর আসে। দ্রুত তাকে আইইডিসিআর-এর তত্ত্বাবধানে ঢাকার রিজেন্ট হাসপাতালে পাঠানো হয়। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। ডা. জসিম জানান, ওই ব্যক্তির স্ত্রীর শরীর থেকেও নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা সনাক্ত হয়নি। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে ভর্তি রয়েছেন। ২/১ দিনের মধ্যে পুনারায় তার করোনা পরীক্ষা করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, মারা যাওয়া ওই ব্যক্তির লাশ আইইডিসিআর’এর নিয়মানুযায়ী দাফন করা হবে।

ডা. জসিম উদ্দিন আরও জানান, আক্রান্ত দুইজনের মধ্যে একজনের মৃত্যু হলেও আরেকজন অনেকটা সুস্থ আছেন। সুস্থ থাকা ওই ব্যক্তির বাড়ি দোহারের সরকারি হাসপাতাল সংলগ্ন দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া এলাকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০