PRIYOBANGLANEWS24
১৫ এপ্রিল ২০২০, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে চালবাজ সেই ইউপি সদস্য বহিস্কার

প্রিয়বাংলা নিউজ২৪ এ সংবাদ প্রকাশের পর ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরে চালের কার্ড ও প্রতিবন্ধীসহ অন্যান্য কার্ডের নামে বানিজ্য করার অভিযোগে নয়নশ্রী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সেকান্দার মিয়া (৬০) কে গ্রেপ্তারের পর তাকে বহিস্কার করা হয়েছে ইউপি সদস্যের পদ থেকে।

স্থানীয় সরকার বিভাগ বুধবার আদেশে তাকে বরখাস্ত করে। অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে জনস্বার্থের পরিপন্থী কাজ করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়।

কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তা ১০ কার্যদিবসের মধ্যে নিজ নিজ প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জানাতে তাকে শোকজও করা হয়েছে।

গত শনিবার রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা গ্রাম থেকে সেকান্দার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ রয়েছে, সেকান্দার মিয়ার পাশাপাশি তার ছেলে জাকির ও একই এলাকার বাবর আলী ওরফে বাবু সরকারি সহায়তার তালিকা তৈরি করেন। চালের কার্ড তৈরিতে খরচের কথা বলে অসহায় মানুষদের কাছ থেকে ৫০০ টাকা করে নেন তারা। এছাড়া প্রতিবন্ধী ও বিধবাসহ অন্যান্য কার্ডের খরচ বাবদ দেড় থেকে ২ হাজার টাকা নেওয়া হয়। যারা টাকা দিতে পেরেছে শুধু তাদের কপালেই জুটেছে সহায়তার কার্ড। টাকা না দিলে কারো কপালে জুটে না কার্ড বা সহায়তা। ইউপি সদস্যের এমন কর্মকান্ডে ক্ষিপ্ত এলাকাবাসী। এতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মতো ভাল উদ্যোগ বিফলে যাচ্ছে বলে মনে করছেন তারা।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম সালাউদ্দিন মনজু প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরে চালের কার্ড দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে ৫শ টাকা, প্রতিবন্ধীসহ অন্যান্য কার্ডের জন্য দেড় থেকে ২ হাজার টাকা নিচ্ছেন বলে ১নং ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবার সেকান্দারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। টাকা দিতে না পারলে কার্ড না দেওয়াসহ এলাকায় বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উপরোক্ত বিষয়গুলো নিয়ে কয়েকদিন আগে প্রিয়বাংলা নিউজ২৪ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দূর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০