PRIYOBANGLANEWS24
১৭ জুলাই ২০২৩, ৫:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ট্রাক খাদে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর বেইলি ব্রিজের পাশে ট্রাক খাদে পড়ে বিশু চন্দ্র (৪৫) নামে এক চামড়া ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার আব্দুল খালেক (৪৩) ও হেলপার আফজাল মিয়া (২৭) গুরুত্বর আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চামড়া ব্যবসায়ী বিশু চন্দ্র জামালপুরের ইসলামপুর থানার ভাঙ্গুরা গ্রামের মনি লাল চন্দ্রের ছেলে।

কলাতিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, ঢাকা মেট্রো ড-১৪৭৬১৫ নাম্বারের ট্রাকটি নরসিংদী থেকে চামড়া বোঝাই করে কেরানীগঞ্জ হয়ে সাভারের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ আলীপুর বেইলি ব্রিজের সামনে এসে নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ব্যবসায়ীর মৃত্যু হয় ও ২ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০