PRIYOBANGLANEWS24
১৫ অক্টোবর ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রিড বিপর্যয়ের লিখিত তদন্ত রিপোর্ট হাতে এলেই ব্যবস্থাঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বিদ্যুৎ এর গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। বøাক আউট পুরো পরিস্থিতি এখনো নিয়ন্ত্রনে আসে নাই, দ্রুতই এটা সমাধান হবে। শনিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন সোসাইটির আয়োজনে আলোচনা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও বলেন, জাতীয় গ্রিডে বিপর্যয়ের পেছনে ম্যানেজমেন্টের ব্যর্থতাই দায়ী। আর সুনির্দিষ্টভাবে দায়ীদের চাকরিচ্যুত করা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও জাতীয় লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে।

প্রতিন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে যে অবস্থা তৈরি হয়েছে তাতে জ্বালানি তেল পাওয়া যায় কিনা সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে তবে যেখান থেকে তেল সংগ্রহ করা হয় তাদের উপর নির্ভর করছে তেলের দাম কমবে কিনা। আজ ব্রুননাইর সুলতানের সাথে জ্বালানী তেলের ব্যাপারে দ্বিপাক্ষিক চুক্তি হবে।

যুগব্যাপী (২০২২-২০৩৪) মুজিবের সবুজ বাংলাদেশ প্রকল্প অনুষ্ঠানে বাঁধন সোসাইটির চেয়ারম্যান সীমা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, চুনকুটিয়া গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির মোঃ আসলাম, বাঁধন সোসাইটির মহাসচিব রাজা মারুফ নেওয়াজসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০