PRIYOBANGLANEWS24
৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়াইর জব্দ, গ্রেপ্তার ১

ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে অবৈধ ১১ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ পিস নিষিদ্ধ চায়না দোয়াইর জব্দ করা হয়েছে এবং ওই সময় কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে রাজিব (২৩) নামে এক জেলেকে গ্রেপ্তার করেছে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি। আটককৃত জেলে রাজিব নয়াবাড়ি ইউনিয়নের অরঙ্গাবাদ এলাকার মুনছুর আলী বেপারীর ছেলে।

বৃহস্পতিবার সকালে তাকে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ নৌ-পুলিশের একটি দল পদ্মা নদীতে অভিযানে চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দোয়াইর জব্দ এবং ওই সময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে এক জেলেকে আটক করা হয়। এ সময় জব্দকৃত কারেন্ট জাল ও দোয়াইর এর বাজার মূল্য প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: লুৎফুন্নাহারের নির্দেশক্রমে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শামছুল আলম বলেন, দেশি প্রজাতির মা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান সব সময় অব্যহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০