PRIYOBANGLANEWS24
১ অগাস্ট ২০২২, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের জন্য পাত্র খুঁজছেন ছেলে

বাবা মারা গেছেন বছর দুয়েক হয়। বাবার মৃত্যুর পর মা অনেকটা একা হয়ে পড়েছেন। দুই ছেলে মাকে যথেষ্ট সময় দিতে পারেন না। তবে তাঁরা মাকে বাকিটা জীবন ভালো রাখতে চান। তাই মায়ের সম্মতি নিয়ে তাঁর জন্য পাত্র খুঁজছেন তাঁরা। এ জন্য ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

গত শনিবার (৩০ আগস্ট) মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞপ্তিটি পোস্ট করেন ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ অপূর্ব। তিনি ‘জি অ্যান্ড টেক’ নামের একটি অনলাইন পেজের মাধ্যমে ব্যবসা করছেন। তার বড় ভাই মোহাম্মদ ইমরান হোসেন। তিনিও ব্যবসা করেন। শনিবার রাত পৌনে ১০টার দিকে ‘বিসিসিবি মেট্রিমনিয়াল: হেভেনলি ম্যাচ’ নামের ফেসবুক গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞপ্তিটি পোস্ট করেন অপূর্ব।

জানা গেছে, ইমরান-অপূর্বের বাবা ঈয়াদ আলী দুই বছর আগে মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তাদের মা ডলি আক্তারের বয়স ৪২ বছর। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে মায়ের জন্য পাত্র খোঁজার পোস্টে পাত্রের গুণাগুণও উল্লেখ করেছেন ছেলে। অপূর্ব লিখেছেন, মায়ের সঙ্গে মানানসই পাত্র চায়। পাত্র ঢাকার আশপাশের হলে ভালো হয়। শিক্ষাগত যোগ্যতা কম হলে সমস্যা নেই। পাত্রের পেশা চাকরি বা ব্যবসা—যেকোনোটা হতে পারে। ধর্মকর্ম করার পাশাপাশি পাত্রকে সাদামাটা হতে হবে। যিনি মায়ের জীবনের বাকি চলার পথের সঙ্গী হতে পারবেন। পাত্রের বয়স ৪২ থেকে ৫০ বছরের মধ্যে হলে ভালো হয়।

সামাজিক মাধ্যমে অপূর্বের বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে সাড়া ফেলেছে। কয়েক হাজার মানুষ তার পোস্টে রিয়েক্ট করেছে। আর প্রায় হাজার খানেক মন্তব্য যোগ হয়েছে। যার বেশিরভাগই ইতিবাচক। মায়ের প্রতি এমন দায়িত্ব দেখে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

অপূর্ব জানান, বিজ্ঞপ্তিতে আসা মন্তব্য পড়ে বেশ ভালো লাগছে। অধিকাংশ মন্তব্যকারী আমাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মা যাতে একজন উপযুক্ত জীবনসঙ্গী পান, সে জন্য তাকে অনেকেই অগ্রিম শুভকামনা জানিয়েছেন। এভাবেই আমাদের সমাজে পরিবর্তন আসবে। কেননা বিধবা মানুষের যে কষ্ট, সেটাকে সমাজ বোঝে না। কিন্তু তাদের প্রতি অবশ্যই আমাদের দায়িত্ব আছে এটা বুঝতে হবে সবাইকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০