PRIYOBANGLANEWS24
৪ জুন ২০২২, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে আ.লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বিএনপি ও ছাত্রদল কর্তৃক কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ।

শনিবার বিকেল ৪ টায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলটি কেরানীগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক ফটক প্রদক্ষিণ শেষে উপজেলা শরীফ ফুড কর্নার এলাকার সামনে গিয়ে শেষ হয়।

সাবেক ছাত্রলীগ নেতা ও জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকু এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আ.লীগের সভাপতি শাহীন আহমেদ।

তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল, বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশকর আলী, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কেরানীগঞ্জ মহিলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ প্রতিবাদ সমাবেশে ও মিছিল অংশ গ্রহন করেন।

এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল এর আয়োজন করে।

এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি শাহীন আহমেদ।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগ সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, কেরানীগঞ্জ দক্ষিণ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেরাজুর রহমান সুমন সহ প্রমুখ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগ , যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ কৃষকলীগ শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ আ’মীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বক্তব্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি শাহীন আহমেদ বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান আওয়ামী লীগের সভানেত্রীকে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। আল্লাহর অশেষ রহমত থাকায় তাদের কোন ষড়যন্ত্র কাজে আসেনি। ছাত্রদল মাননীয় প্রধানমন্ত্রী কে নিয়ে কটূক্তি করেছে আমরা তাদের রাজ পথে জবাব দিব।

গয়েশ্বর ও আমান উল্লাহ আমানের কে কেরানীগঞ্জের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেন তিনি। তিনি বিএনপি জামায়াত ও হেফাজত কে প্রতিহত করতে নেতা কর্মীদের সুসংগঠিত হয়ে সঠিক জবাব দেয়ার নির্দেশ প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১০

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১১

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১২

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৩

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৪

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৫

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

১৭

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১৯

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

২০