PRIYOBANGLANEWS24
৩ জুন ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে সিএনজি, নিহত ৫

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ভেঁকুবাহী একটি লরির নিচে চলে গেলে লরি চাপায় অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও এক যাত্রী।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোঃ আবজাল হোসেন জানান, উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার সার্ভিস সড়কে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাঈম (২৫), তমাল (১৮), জুনাইদ (২৩), সামাদ (২০) ও জনি (২৮)।

ওসি আবজাল জানান, রাতে অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে ওই এলাকার সার্ভিস সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভেঁকুবাহী একটি লরির সামনের অংশের নিচে চলে যায়। এতে লরি চাপায় সিএনজির চালকসহ চারজন ঘটনাস্থলে ও গুরুতর আহত দুইজনকে ঢাকার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ শুক্রবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি বলেন, লরি ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি আমাদের হেফাজতে রয়েছে ও এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১০

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১১

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১২

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৪

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৫

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৬

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৯

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

২০