PRIYOBANGLANEWS24
২২ ডিসেম্বর ২০২১, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নির্মানাধীন ভবনের উপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রিপন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বারুয়াখালী ইউনিয়নের কুমার বাড়িল্যা এলাকার শেখ আসর উদ্দিনের বাড়িতে কাজ করার সময়ে স্টীলের গজ বিদ্যুতের খুঁটির মুল তারে লেগে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত রিপন কান্দা বাড়িল্যা গ্রামের মো. মোজাফ্ফরের ছেলে। সে হযরত আলী নামের এক রাজমিস্ত্রি ঠিকাদারের হেলপারের কাজ করতো।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কুমারবাড়িল্যা-দাউদপুর নির্মানাধীন পাকা সড়কের পাশ ঘেষে পল্লী বিদ্যুতের খুঁটি রয়েছে। শেখ আসর উদ্দিন বিদ্যুতের খুঁটি তার ভিতরে রেখে পাকা ভবন নির্মান করছিলেন। স্থানীয় ইউপি সদস্য সহ এলাকাবাসী নিষেধ করলেও তাতে তিনি কর্ণপাত করেননি। মঙ্গলবার সন্ধ্যায় ভবনের পাশ্ববর্তী বিদ্যুতের খুঁটি ঘেষে মাঁচান তৈরি করে প্লাস্টারের কাজ করা হচ্ছিল। এসময় রিপন প্লাস্টার করার স্টীলের গজ সরিয়ে আনার সময়ে তা বিদ্যুতের মূল তারে লেগে যায়। রিপন তাৎক্ষণিক সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বারুয়াখালী ইউপি’র ৪নং ওয়ার্ডের সদস্য মো. মোসলেম মিয়া বলেন, বিল্ডিং ওঠানোর সময়ে আসর উদ্দিনকে বার বার পিছিয়ে করতে বলেছিলাম। আমার কোন কথা শোনেনি সে। ওল্টো আমার উপর চড়াও হয়।

এবিষয়ে নির্মানাধীন ভবনের মালিক শেখ আসর উদ্দিন বলেন, ঠিকাদার আমার ভাইগনা ও বলেছে ৩০ হাজার টাকা খরচ হবে, বিদ্যুতের খুঁটি সরিয়ে দেবে। আবেদনও করেছি। এটি একটি দূর্ঘটনা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক পুলিশ জহিরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০