PRIYOBANGLANEWS24
১৫ অগাস্ট ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এরপর পরই পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃকি সংগঠন ।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে ১১টায় আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা করা হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন দোহার সার্কেল এএসপি মো. জহিরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত।

সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধাগণ।

এছাড়াও দিবসটি উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দুপুর ২টায় কাশিমপুর আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১০

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১১

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১২

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৩

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৪

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৫

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৬

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৭

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৮

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

২০