PRIYOBANGLANEWS24
৬ অগাস্ট ২০২১, ৩:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় সাবেক বিচারপতি ফজলুর রহমানের মৃত্যু

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

ফজলুর রহমান ১৯৪৬ সালের ১৫ জানুয়ারি ঢাকার দোহার উপজেলার নয়াবাড়িতে জন্মগ্রহণ করেন। এলএলবি শেষ করে ১৯৬৯ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালের ১৯ ফেবুয়ারি তিনি মুনসেফ হিসেবে নিজের বিচারিক জীবন শুরু করেন। এরপর ১৯৮৯ সালের ১৫ জুন জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি স্থায়ী বিচারপতি হন। পরে হাইকোর্ট বিভাগে কর্মজীবনের মেয়াদ শেষে তিনি অবসরে যান।

অবসরপ্রাপ্ত এই বিচারপতির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শোক বাণীতে তিনি বলেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি এ কে এম ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিচারপতি ফজলুর রহমান নয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজউদ্দিন আহমদের বড় সন্তান ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান কামালের ভাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০