ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে চারজনকে ৩ লাখ টাকা অর্থদণ্ড ও একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার ভোরে উপজেলার মহব্বতপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার ভোরে মহব্বতপুর অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় কাজী শাসুদ্দিন নামে একজনকে দেড় লাখ এবং সোহেল, বিল্লাল হোসেন ও মোশারফ হোসেন নামে তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান। এছাড়া একই অপরাধে মো. হাসান নামে একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদÐ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান বলেন, জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন