PRIYOBANGLANEWS24
১০ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন সভা

সারা দেশের ন্যায় বিভিন্ন ধর্মের নেতা, মাঠকর্মী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা করা হয়।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা, মো. শহিদুল ইসলাম সভায় জানান, আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সারাদিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল উপজেলার ৫০ হাজার শিশুকে খাওয়ানো হবে। এ ভিটামিনের আওতায় আনতে ৩৩৬ টি অস্থায়ী কেন্দ্র, ৪টি মোবাইল টিম ও ১টি স্থায়ী কেন্দ্র কাজ করবে। যাতে করে কোন শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস থেকে বাদ না পড়ে। যদি কোন কারনে বাদ পড়ে তবে তারা স্থায়ী কেন্দ্র নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে খাওয়াতে পারবে বলে জানান এ চিকিৎসক।

তিনি আরো জানান, ৬- ১১ মাস বয়সী ১টি নীল রঙের ও ১২- ৫৯ মাস বয়সী ১টি লাল রঙের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ার পর আশা করি কোন ধরনের পার্শ্বপ্রতিক্রীয়া হবে না । যদি এধরণের কোন কিছু দেখা যায় তবে সাথে সাথে আমাদের হাসপাতালে যোগাযোগ করতে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান শামীম, জুনিয়র শিশু কনসালটেন্ট ডা, মুশতাব শীরা মৌসুমী, মেডিকেল অফিসার, ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক ইনচার্জ মো. নজরুল ইসলাম ,সাংবাদিক সাহিদুল হক ডাবলু, ফারুক আহমেদ, বিপ্লব ঘোষ ও শাহিনুর রহমান সহ নার্সগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০