PRIYOBANGLANEWS24
২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ললিতকলা একাডেমি নাফার ৩য় ও ৪র্থ শাখার উদ্বোধন

ঢাকার নবাবগঞ্জে সাংস্কৃতিক সংগঠন ললিতকলা একাডেমি (নাফা)’র ৩য় ও ৪র্থ শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শাখা দুটির উদ্বাধন করা হয়।

বিকেল সাড়ে ৩টায় উপজেলার শোল্লা হাইস্কুল এন্ড কলেজে ৩য় শাখা উদ্বোধন করেন শোল্লা হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন আহমেদ। এর আগে সকালে উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠানটির ৪র্থ শাখা উদ্বোধন করা হয়।

এ সময় নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)’র প্রতিষ্ঠাতা সভাপতি সফিউর রহমান তোতা বলেন, ছাত্রছাত্রীরা যাতে করে খারাপ পথে চলে না যায় তার জন্য সাংস্কৃতিক চর্চাকে আরও ত্বরান্বিত করতে বিভিন্ন স্কুলে আমরা শাখা খুলে তাদের একাডেমিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। শিক্ষার্থীরা যেন অপসাংস্কৃতিক শিক্ষা থেকে সরে এসে সঠিক সাংস্কৃতিক শিক্ষা লাভ করতে পারে সেই চেষ্ট অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলার সকল শিশু ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদে বিনামূল্যে সঠিকভাবে জাতীয় পতাকা অঙ্কন প্রশিক্ষণ ও সব বয়সী নারী-পুরুষদের শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রশিক্ষণ দিয়ে আসছি। তাছাড়াও আমরা বিনামূল্যে অনলাইন ব্যবসা ও মেয়েদের হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ দিয়ে সনদ প্রদাণ করছি যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে।

উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠনটির ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা, গানের শিক্ষক উৎপল ডি কস্তা, তবলা বাদক শিশির রোজারিও, যোগাযোগ বিষযক প্রতিনিধি সানজিদা আলম। কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ক্বারী মো, মনিরুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১০

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১১

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১২

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৪

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৫

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৬

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৯

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

২০