PRIYOBANGLANEWS24
৮ জুলাই ২০২৩, ৭:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে দোকানঘর ভাঙচুরের অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কাশিমপুর এলাকায় ঢাকা বান্দুরা আঞ্চলিক মহাসড়কের পাশে ওয়ান ব্যাংকের উল্টো দিকে একটি অর্ধনির্মিত টিনকাঠের দোকানঘর ভাঙচুর করে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগনেতার বিরুদ্ধে। শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তাভোগী আব্দুল রশিদ অভিযোগ করে বলেন, কাশিমপুর মৌজার এসএ দাগ ৩৯৮ ও আর দাগ ৩৪৫ এ ১৬ শতাংশ ও ৩৪৬ দাগের ৩ শতাংশ মোট ১৯ শতাংশ জমি মতিউর রহমানের কন্যা হাবিবা রহমানের কাছ থেকে ২০১২ সালের ২৭ মার্চ ২২০৬নং দলিল মূলে কিনে নেন। দীর্ঘদিন ধরে হাবিবা রহমানের দুইসহোদর মিজানুর রহমান পনির ও সাহানুর রহমান স্থানীয় কিছু অসাধু ব্যাক্তিদের যোগসাজসে আরও বেশী দামের আশায় জমি বিক্রি করে নাই মর্মে বোনকে দিয়ে প্রতারণার উদ্দেশে আমাকে বার বার বিভিন্ন ভাবে হয়রানি করছে। আমি আমার ক্রয়কৃত জমির উপর কিছু অংশে দোকাটপাট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছি।

তিনি আরো বলেন, উক্ত জমির বাকী অংশে টিনকাঠের দোকানাপট নির্মাণ কাজ করতে ছিলাম। হাবিবার ভাই মিজানুর রহমান পনির বাহ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমেদের সহায়তায় আরও ৫০/৬০ জনলোক নিয়ে শুক্রবার ভোরের দিকে নির্মাণ করা দোকানঘর ভাঙচুর করে ট্রাকে করে মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে যায়। সংবাদ পেয়ে জায়গায় এসে আমি ৯৯৯ সেবায় ফোন করলে নবাবগঞ্জ থানা থেকে ঘটনাস্থলে পুলিশ এসে দেখে যায় এবং আমাকে থানায় যেতে বলে।

এবিষয়ে জানতে শুক্রবার দুপুরে মিজানুর রহমান পনিরের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

বাহ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, এ ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই।

নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম বলেন, তদন্ত করে দেখব সে জড়িত কিনা প্রমান মিললে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নিবো।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা সেকেন্ড অফিসার পুলিশ উপপরিদর্শক অজিত কুমার রায় বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম সেখানে আমরা কোন দোকানাপাট দেখি নাই ও কাউকে ভাঙচুর করতেও দেখি নাই তবে কিছু পাকা খাম খুটি পড়ে থাকতে দেখেছি সেগুলোর ছবি তুলে নিয়ে এসেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১০

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১১

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১২

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৩

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৪

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৫

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৬

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৭

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৮

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

২০