PRIYOBANGLANEWS24
১২ মার্চ ২০২৩, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সরকারি জমি উদ্ধার করলো প্রশাসন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় এবং কলাকোপা ইউনিয়নের জালালপুর গ্রামে অভিযান চালিয়ে সরকারি সম্পত্তি দখল মুক্ত করেছেন উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলার বান্দুরায় এবং দুপুরে কলাকোপা জালালপুর এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

উদ্ধার অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা মৌজার নবাবগঞ্জ-দোহার সড়কের পাশে ১নং খাস খতিয়ানের প্রায় ৫০ শতাংশ জমি স্থানীয় জোসেফ ও আলবার্ট নামের দুইব্যক্তি নিজেদের মালিকানা দাবী করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভোগ দখলে রেখে সেখানে পাকা ওয়াল নির্মাণ করে ঘিরেও রেখেছিলেন। পাশাপাশি ব্যবহারের জন্য বাথরুম, ফিজিওথেরাপির কক্ষ নির্মাণসহ বৃক্ষ রোপন করে অবৈধভাবে ভোগদখলে ছিলেন তারা। শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম উপস্থিত থেকে এই অবৈধ দখলদারদ্বয়কে উচ্ছেদ করেন। জমিটির বাজার মূল্য ৪ কোটি টাকার উপরে বলে জানা যায়।

অপরদিকে, একই দিন দুপুরে অভিযান চালিয়ে উপজেলার কলাকোপা ইউনিয়নের জালালপুর গ্রামে সরকারি হালট বন্ধ করে বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় বিল্ডিং ভেঙে পাশ্ববর্তী একটি মডেল উচ্চ বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার হয়েছে।

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্যারের দিকনির্দেশনায় নবাবগঞ্জ উপজেলায় বেদখলে থাকা সরকারি সম্পত্তি ও জমি উদ্ধারের জন্য উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Get to know the Secrets of internet gaming club real money Canada Success

Unlock Elite player Treatment at the Top rated Internet Gaming club Sites Canada

Unlock Unique Deals for internet staking Canada 2026

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০