PRIYOBANGLANEWS24
১ নভেম্বর ২০২২, ৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বেশী রাত পর্যন্ত দোকান খোলা রাখার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বেশী রাত পর্যন্ত দোকানপাট খোলা রাখার অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার রাত ৯.৪০ মিনিটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।

এ সময় উপজেলার নবাবগঞ্জ ও বাগমারা বাজার এলাকায় ফ্রিজ, কসমেটিক ও মোবাইল ফোন বিক্রি প্রতিষ্ঠানগুলো বেশী রাত পর্যন্ত খোলা রাখার দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে নগদ ৪ হাজার টাকা জরিমানা প্রদাণ করা হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনীবিতান, কাঁচাবাজার বন্ধ রাখার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য প্রাপ্ত নির্দেশনা মোতাবেক নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজার, নবাবগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় দোকান খোলা রাখার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০