PRIYOBANGLANEWS24
২০ অক্টোবর ২০২২, ৭:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছোট ভাইকে পুড়িয়ে হত্যার অভিযোগে ভাই ভাবি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বড় ভাই ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কেরানীগঞ্জ র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) ও এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জের আলিনগর এলাকার মৃত তাহের আলীর ছেলে মো. হায়দার আলী জনি (৪০) ও তার স্ত্রী মোসাম্মৎ লিজা আলী (৩১)।

মামলার এজাহার থেকে জানা যায়, জনি ও জিমি দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ৯ অক্টোবর রাতে জিমি ও তার স্ত্রী দ্বিতীয় তাদের নিজঘরে ঘুমিয়ে পড়লে হঠাৎ গভীর রাতে জানালার পর্দায় আগুন জ্বলতে দেখে তাদের ঘুম ভেঙে যায়। পরে তারা পর্দার আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় জিমির বড় ভাই জনি ও তার স্ত্রী আগুন লাগানো একটি মোটা কাঁথা জিমির শরীরের দিকে ছুড়ে মারলে সে মারাত্মকভাবে দগ্ধ হয়। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর তিনি মারা যান।

পরে এ ঘটনায় নিহতের স্ত্রী পপি বেগম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর থেকেই নিহতের বড় ভাই ও তার স্ত্রী পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে দুইটি স্বর্ণের চেইন, দুইটি স্বর্ণের আংটি, মালশিয়ান ১১২ রিংগিত, অন্য ব্যক্তির একটি পাসপোর্ট, সাতটি মোবাইল ফোন ও নগদ- ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান এ র‌্যাব কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০