PRIYOBANGLANEWS24
১৭ অক্টোবর ২০২২, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীর কদমতলী থেকে অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানি কমান্ডার (উপ-পরিচালক) স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- খুলনার রূপসার আইচগাতী ইউনিয়নের দুর্জোনীমহল গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মো. রাজু (৪১), রাজুর স্ত্রী আছমা (৩০), ভাই মো. বাদশা (৪৩), শরিয়তপুর জেলার নুড়িয়া থানাধীন মুক্তাকারের চর (শের আলী মাদব্বরের কান্দি) গ্রামের মজিদ বেপারীর ছেলে মো. শফিক বেপারী (৩০), কুমিল্লা জেলার মনোহরগঞ্জের বড় কেশতলা গ্রামের মৃত সুলতান আহাম্মদের ছেলে বিল্লাল হোসেন (৪৫) ও পটুয়াখালির দশমিনার কাটাখালী গ্রামের বাছেদ মিয়ার মেয়ে জাহানারা বেগম (৫২)। তার স্বামীর নাম আবুল হাসেম খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ অক্টোবর এক ব্যক্তিকে অপহরণকারী চক্রের সদস্যরা অপহরণ করে। অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের জন্য তাকে মারধর করে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ভিকটিমের মোবাইল নম্বর থেকে ভিকটিমের নিকটতম লোকজনদের ফোন করে মুক্তিপণের টাকা পাঠাতে বলে। প্রথমে মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা বিকাশে দেওয়া হয়। আরও টাকা না দিলে ভিকটিমকে জানে মেরে ফেলবে বলে ভিকটিমের স্বজনদের হুমকি দেয় তারা। পরবর্তীতে ভিকটিমের এক বন্ধু নিরুপায় হয়ে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্পে বিষয়টি লিখিত অভিযোগ করে জানান। এর ভিত্তিতে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ আসামীদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর (রোববার) ঢাকার কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়ার ইসলামবাগ এলাকার একটি বাসা থেকে সংঘবদ্ধ অপহরণ চক্রের ওই ছয় সদস্যকে গ্রেপ্তার ও অপহৃত ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন বয়সের লোকজনকে অপহরণ করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে আসছে। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার কদমতলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০