PRIYOBANGLANEWS24
১৬ অক্টোবর ২০২২, ৮:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় নৌ পুলিশের অভিযান, জাল ও মাছসহ আটক ৭

ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জালসহ ৭ জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি।

রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পদ্মা নদীতে এ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় ৫০ লক্ষ মিটার কারেন্ট জাল ও প্রায় ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

এ বিষয়ে কুতুবপুর নৌ পুলিশ-ফাঁড়ির ইনচার্জ মো. মোমিনুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে পদ্মা নদীর নৌ-সীমানায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ-পুলিশ, থানা পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, গত ৭ তারিখ থেকে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় গত রাতেও অভিযান পরিচালনা করেছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোমিনুর রহমান, এসআই জহিরুল ইসলাম, এএসআই রুবেল মোল্লাসহ নৌ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০