PRIYOBANGLANEWS24
১৪ অক্টোবর ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

ঢাকার নবাবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ইছামতী নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে উপজেলার কোমরগঞ্জ খেয়াঘাট, দোহার নবাবগঞ্জ কলেজ খেয়াঘাট ও পুরাতন বান্দুরা এলাকার নদীর ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্ত করার পর সমিতির সভাপতি সাবেক সচিব মোহাম্মদ আলীনূর জানান, আমরা ইছামতীতে সেই পুরোনো দিনের মতো মাছে ভরপুর দেখতে চাই। তাই এই উদ্যোগ নেয়া। এই মাছ গুলো যাতে নিরাপদে বেড়ে ওঠতে পারে তার জন্য স্থানীয় প্রশাসনের নজর দেয়ার দাবী জানান।

নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, মাছগুলো নদীতে নিরাপদে বেড়ে ওঠতে উপজেলা মৎস্য বিভাগকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হবে।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, সমিতি’র সহ-সভাপতি মো. নজরুল হোসেন, ডা. জেড এ খান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল,যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন সহ আরো অনেকে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০