PRIYOBANGLANEWS24
৮ অক্টোবর ২০২২, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোস্ট গার্ডের অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

টেকনাফ ও সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় নীল রং এর একটি হটপট সহ দুই জন ব্যক্তিকে বাজারের দিকে আসতে দেখা যায়। উক্ত ব্যক্তিদের সাধারন তল্লাশির জন্য থামার সংকেত দেওয়া হলে তারা না থেমে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যগণ ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এসময় হাতে থাকা হটপটটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে, একই রাতে টেকনাফ থানাধীন সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ম এলাকায় অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ছেড়া দ্বীপের কেয়া বনের ভিতর হতে দুই জন ব্যক্তিকে আসতে দেখা যায়। ব্যক্তিদ্বয়ের গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেয়, কিন্ত তারা না থেমে দৌড়ে ছেড়া দ্বীপের বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বন এলাকা তল্লাশী চালিয়ে কেয়াগাছের জঙ্গলের শেকড়ের ভিতর হতে একটি পলিথিন ব্যাগ উদ্ধার করে। ব্যাগটি তল্লাসী করে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করে। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে উভয় অভিযানে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০