PRIYOBANGLANEWS24
২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক

ভোলায় মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ সিদ্দিক বাহিনীর ১০ জন সক্রিয় ডাকাত আটক করা হয়েছে বলে জানিয়ে কোস্ট গার্ড। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা কর্তৃক ভোলা জেলার চরফ্যাশন থানাধীন মেঘনা নদীর চরপিয়াল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতদল সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকসহ ১০ জন ডাকাতকে আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহত ‘এফ বি শিবসা’ নামক দ্রুতগামী একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। অভিযানের সময় আটককৃত ডাকাতদল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পানিতে ফেলে দেয়।ডাকাত দলের প্রধান সিদ্দিক দীর্ঘদিন যাবত মাদক কারবারির সাথে জড়িত এবং পিরোজপুর নাসেরাবাদ থানায় ইতিমধ্যে তার নামে মাদক আইনে মামলা রয়েছে।

আটককৃত ডাকাত দলের সদস্যরা মোঃ সিদ্দিকুর রহমান মোড়ল (৫৫), আবুল হোসেন (৪৫), মোঃ আঃ মান্নান(৪২), আবুল হোসেন সরদার (৫০), পিতা-মৃত হাফিজুর সরদার, গোলাম বারী গাজী (৪৪), মোঃ সবুজ হোসেন (৩০), মোঃ কেরামত কারিকর (৫৫), মোঃ নুরুল ইসলাম (খোকন), মোঃ আঃ মালেক (৫০) এবং মোঃ আইয়ুব আলী মোল্লা (৬৪) সকলেই সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য মালামাল এবং আটকৃত ডাকাতদের চরফ্যাশন দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০