সিনিয়র প্রতিবেদক.
২০ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যেভাবে মৈনটঘাটের নামকরণ হলো ‘মিনিকক্সবাজার’

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে অবস্থিত মৈনটঘাট। ঘাটের নয়নাভিরাম সৌন্দর্য ও পদ্মার পাড় ঘেঁষা বিস্তীর্ণ বালুচরের কারণে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত। পরিবার পরিজন নিয়ে প্রতি শুক্রবারই হাজার হাজার দর্শনার্থী প্রকৃতির টানে ছুটে আসেন মৈনটঘাটে। শুধু দোহার নবাবগঞ্জ নয়, আশেপাশে জেলাসহ রাজধানী থেকেই প্রাকৃতিক সৌন্দয্যের টানে ছুটে আসেন মিনি কক্সবাজার পদ্মার পাড়ে।

তবে অনেকে মনে প্রশ্ন রয়েছে, কিভাবে মৈনটঘাটের নাম মিনিকক্সবাজার নামে পরিচিতি পেলেন। বিভিন্ন তথ্য অনুসারে জানা যায়, স্থানীয় আবুল হাসেম ফকির নামে এক গণমাধ্যম কর্মী এই স্থানটিকে “মিনি কক্সবাজার” নামে অভিহিত করেন, যা দ্রæত জনপ্রিয় হয়ে ওঠে।

২০০৫ সালে পদ্মা পাড়ের মৈনটঘাটে এসে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আবুল হাসেম ফকির নামকরন করেন মিনি কক্সবাজার। তখন তার সাথে থাকা বিশিষ্ট ব্যবসায়ী জাফর ইকবাল লাভলু ও মরহুম মালেক দোহারী নামকরণে সমর্থন করেছিল। ধীরে ধীরে লোকমুখে সারা দেশে ছড়িয়ে পড়ে মিনিকক্সবাজার খ্যাত মৈনটঘাটের নাম।

এব্যাপারে সাংবাদিব আবুল হাসেম ফকির বলেন, এক সময় প্রায়ই আমার মৈনট ঘাটে চায়ের আড্ডায় মিলিত হতাম। একদিন আমরা তিন বন্ধু জাফর ইকবাল লাভলু ও মরহুম মালেক দোহারি মৈনট ঘাটে বসে আড্ডা দেওয়ার সময় আমার মাথায় আসলো মৈনটঘাট ঘটের নাম বলে মিনি কক্সবাজার। ধীরে ধীরে নাম ছড়িয়ে পড়লে দর্শনার্থীরা ভিড় করতে থাকেন মৈনট এলাকা। আজ সত্যি সত্যিই মিনি কক্সবাজার খ্যাত মৈনট এলাকা সমাদৃত হয়েছে। পদ্মার নীল জলরাশি, বির্স্তীণ বালুর সৈকত নিয়ে গড়ে উঠেছে এক অনন্য স্থান।

তিনি আরো বলেন, প্রকৃতি প্রতিনিয়ত আমাদেরকে ডাকে। আমরা দেখি। মুগ্ধ হই। বারবার মুগ্ধ হই। যাই হোক, আমি বলতে চাচ্ছি আমাদের মৈনট ঘাটের কথা। যেখানে আপনি আসলে মুগ্ধ হবেন। তাকিয়ে থাকবেন পদ্মা নদীর অপরূপ জলরাশির দিকে। এই বিশাল জলরাশি, পদ্মায় হেলেদুলে ভেসে বেড়ানো জেলেদের নৌকা দেখা আর পদ্মার তীরে হেটে বেড়ানো, সব মিলিয়ে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি এখন ঢাকার দোহারে নয়, কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

যেভাবে মৈনটঘাটের নামকরণ হলো ‘মিনিকক্সবাজার’

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০