সিনিয়র প্রতিবেদক.
১৪ মার্চ ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

শনিবার ভোরে সেহেরীর পরে ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়েছিলেন মলি আক্তার (২৮)। কিছুক্ষণ পর তার ডাকচিৎকারে ছুটে আসেন পরিবারের লোকজন। দেখেন বাড়ির পার্শ্ববর্তী টিউবওয়েলের পাশে পড়ে রয়েছে মলির নিথর দেহ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক জানান স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই মারা গেছে মলি। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা বাহ্রার বাগেরকাচা এলাকায়।

নিহত নলি আক্তার ঐ এলাকার বাদশা বাবুর্চি ও রেহেনা আক্তার দম্পতির মেয়ে। স্বামী ইসমাইলের সাথে দেড় বছর আগে ছাড়াছাড়ির পর একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন তিনি। ডিভোর্সের পর জীবিকার তাগিদে বিদেশ গেলেও দেড় মাস আগে ঈদ করতে দেশে আসেন তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বোনদের সাথে একমাত্র সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মলি। শনিবার রাত সারে ৩ টা থেকেই তার ফোনে অনবরত কল আসতে থাকো। একপর্যায় ফোন ধরে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে যায় মলি। প্রায় ১০ মিনিট পর তার ডাকচিৎকারে পরিবারের লোকেরা এগিয়ে এসে বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মলির মা রেহেনা আক্তার বলেন, মিলির সাথে আবার আরো দুই মেয়ে একসাথে ঘুমিয়েছিল। সকালে আমার মেয়ের ডাকচিৎকারে আমরা গিয়ে দেখি ওর পরে রয়েছে। আমার মেয়েকে মেয়ে ফেলে রেখে গেছে। ওর মোবাইল পুলিশ চেক করলেই ধরা পরবে কে মারছে আমার কলিজার টুকরাকে।

বাবা বাদশা বাবুর্চি বলেন, প্রথমে যখন ওকে উদ্ধার করি মনে করেছিলাম। একাি পরে গেছে। পরে দেখি রক্ত। পেটে ও হাতে আঘাতের চিহ্ন। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন আমার নাতির কি হবে।আমি এর ন্যায় বিচার চাই।

এলাকায় পরপর দুইটি হত্যাকান্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। স্থানীয়রা জানান, নয়াবাড়ি এখন অপরাধের রাজত্ব চলছে। প্রথমে হারুন মাস্টারকে গুলি করে হত্যা করা হলো, কিছুদিন আগে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আজ মলিকে। এটা অত্যন্ত আতঙ্কের বিষয়৷ পুরো এলাকায়ই এখন আতঙ্ক বিরাজ করছে।

সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক । এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১০

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১১

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১২

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৩

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৪

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৫

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৬

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৭

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৮

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৯

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

২০