PRIYOBANGLANEWS24
৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবককে কুপিয়ে হত্যা, প্রতিবেশী তিন ভাই গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগে প্রতিবেশী তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) ইন্টেলিজেন্স মো. খোরশেদ আলম জানান, উপজেলার সিরাজনগর গ্রামে রোববার সন্ধ্যায় হত্যাকান্ডের এই ঘটনায় প্রতিবেশী তিন ভাইকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিহত মোকলেস উদ্দিন (৩০) ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- প্রতিবেশী জাহাঙ্গীরের তিন ছেলে ইমরান আহমেদ জিহান (১৪), হিমেল আহমেদ (১৭) ও রায়হান আহমেদ (২০)।

নিহতের এক নিকট আত্মীয় জানান, দীর্ঘদিন ধরে নিহতের পরিবারের সঙ্গে একটি জমি নিয়ে প্রতিবেশী জাহাঙ্গীরের বিরোধ চলছিল। এর জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে মোকলেসের সঙ্গে জাহাঙ্গীরের বাকবিতণ্ডা হলে একপর্যায়ে জাহাঙ্গীর ও তার তিন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে মোকলেসকে কুপিয়ে জখম করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইন্টেলিজেন্স খোরশেদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। সংবাদ পেয়ে ঘটনার পরপরই হত্যাকান্ডে জড়িত ওই তিন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের বাবা জাহাঙ্গীর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ওই চারজনকেসহ সাতজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০