PRIYOBANGLANEWS24
৩১ অগাস্ট ২০২২, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে দুই হাসপাতাল মালিকের কারাদন্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বান্দুরা বাজারে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনাকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।

এ সময় সুষমা পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও চক্ষু হাসপাতালের মালিক পার্থ সারথি মন্ডলকে ১৫ দিনের বিনাশ্রম এবং সিয়াম চক্ষু হাসপাতালের মালিক মো. হান্নান শেখকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী লাইসেন্স গ্রহণ করা ছাড়া কোন বেসরকারি ক্লিনিক পরিচালনা করার সুযোগ নেই। ইতোপূর্বে নবাবগঞ্জ উপজেলার লাইসেন্স বিহীন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে লাইসেন্স গ্রহণ করার জন্য সচেতন করা হয়েছে। তা সত্ত্বেও লাইসেন্স গ্রহণ করা ছড়াই উপজেলার বান্দুরা বাজারে সুষমা পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও চক্ষু হাসপাতাল এবং সিয়াম চক্ষু হাসপাতাল তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব অবৈধ হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সুষমা পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও চক্ষু হাসপাতালের মালিক পার্থ সারথি মন্ডলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং সিয়াম চক্ষু হাসপাতালের মালিক মো. হান্নান শেখকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। ২জনকে সাজাসহ উপজেলার ৪টি অবৈধ বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার এসআই তানভীর শেখ বলেন, বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত ২জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। তাদেরকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০