PRIYOBANGLANEWS24
১৭ অগাস্ট ২০২২, ৫:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙন কবলিত মানুষের জীবন বদলে দিয়েছেন সালমান এফ রহমান

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জের উন্নয়নের জন্য যে প্রকল্প গ্রহন করেছেন তা যথাসময়ে বাস্তবায়ন হবে। পদ্মানদীর ভাঙন থেকে রক্ষায় তিনি হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহন করেছেন। দোহারের মানুষের ভাঙন আতংকের জীবন বদলে দিয়ে পদ্মার বাধ নির্মানের মাধ্যমে এখন সম্ভাবনার জীবন উপহার দিয়েছেন।

তিনি আরো বলেন, সালমান এফ রহমানের ইচ্ছা তার দোহার-নবাবগঞ্জ হবে বাংলাদেশের একটা সম্ভাবনার জায়গা। যা বাস্তবায়নে কাজ দিন দিন দৃশ্যমান হচ্ছে। সালমান এফ রহমান কেরানীগঞ্জ থেকে দোহার-নবাবগঞ্জের সড়ক প্রশস্তের কাজ শুরু করে তা বাস্তবায়ন করেছে। এছাড়া দোহার পৌরসভার মানুষ সুপিয় পানি জাতে পায় তা বাস্তবায়নে ৩৭ কোটি টাকা ব্যয়ে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে কাজ শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়মুলক কর্মকান্ডের কাজ হাতে নিয়েছে। তিনি চান দোহার পৌরসভার মানুষ সুখে শান্তিতে জীবন যাপন করবেন।

মঙ্গলবার রাতে দোহার পৌরসভার ৩নং ওয়ার্ডে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা এখন বাংলাদেশ নয় সারাবিশ্বের মানুষের কাছে একজন ক্ষমতাধর ও মানবতার রাষ্টনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উচু করে দাড়িয়েছে। এসময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সকলের আত্মার মাগফেরাত কামনা করে এই পরিবারটির জন্য সকলের কাছে দোয়া চান।

দোহার পৌরসভার নব নির্বাচিত ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ আলমাছ উদ্দিন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম সেন্টু, দোহার পৌরসভা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোজাফ্ফর হোসেন টিটু, মোহাম্মদ আলী বেপারী, দোহার পৌরসভার নবনির্বাচিত ১নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর মুবিন চৌধুরী, দোহার পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ইসরাত জাহান বনানী, দোহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগের সাধারন সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর উদয় হোসেন সহ আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোরের পরিষদের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও ঢাকা জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাশেদুল হাসান চঞ্চলের সঞ্চালনায় ও দোহার পৌরসভা আওয়ামীলীগের সদস্য তেনজিন চৌধুরী সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজন করেন উত্তর জয়পাড়া ৩ নং ওয়ার্ডের এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০