PRIYOBANGLANEWS24
৬ জুলাই ২০২২, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার পৌরসভার ২৪তম বাজেট ঘোষণা

ঢাকার দোহার পৌরসভার ২০২২-২৩ অর্থ বৎসরের ৩১ কোটি ৭৩ লক্ষ টাকার ২৪তম বাজেট ঘোষণা করা হয়েছে। এবছরের বাজেটে কোন অতিরিক্ত কর বৃদ্ধি করা হয়নি।

বুধবার দুপুরে পৌরসভার সালমান এফ রহমান অডিটেরিয়ামের বাজেট ঘোষণা করেন দোহার পৌরসভার প্রশাসক আজাদ হোসেন খান।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

বাজেটে নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে ৭ কোটি ৪ লাখ টাকা। তন্মধ্যে প্রত্যক্ষ কর অর্থাৎ হোল্ডিং ট্যাক্স বাবদ ১ কোটি ৯৫ লাখ টাকা এবং পরোক্ষ কর বাবদ ৫ কোটি ৯ লাখ টাকা ধরা হয়েছে।

বাজেটে রাজস্ব ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার টাকা। তন্মধ্যে, সাধারণ সংস্থাপন খাতে ৩ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় ৫ লক্ষ ২০ হাজার, জনস্বাস্থ্য খাতে ১৪ লাখ ৫০ হাজার, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৬৫ লাখ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ২৩ লাখ ৫০ হাজার, জাতীয় দিবস ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে ৫ লাখ ৫০ হাজার, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী ত্রাণ ১৫ লাখ, ভ্যাট পরিশোধে ১১ লাখ, আয়কর পরিশোধে ১২ লাখ, যানবাহন ও অফিস আসবাবপত্র ১৫ লাখ, উন্নয়ন খাতের ঋণ পরিশোধে ২৫ লাখ এবং রাজস্ব উন্নয়ন খাতে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। পৌরসভার উন্নয়ন কাজের জন্য এ পর্যন্ত ৪ কোটি ৯০ লাখ ৩৮ হাজার টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে পরিশোধ করা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার টাকা। আগামী ৪ বছরে অবশিষ্ট ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার টাকা পরিশোধ করতে হবে।

মোট উন্নয়ন ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। তন্মধ্যে রাস্তা উন্নয়নে ৪ কোটি ১০ লাখ, ড্রেন উন্নয়নে ১২ কোটি ৬৫ লাখ, স্ট্রীট লাইট খাতে ২০ লাখ, পৌরভবন কমপ্লেক্স নির্মাণ ও মেরামত প্রকল্পে ৩০ লাখ, ডিজাউন, টেস্টিং, কনসালটেশন সার্ভিসেস প্রকল্পের ব্যয় ৩১ লাখ টাকা ধরা হয়েছে।

রাজস্ব ও উন্নয়ন মিলে সর্বমোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ৩ লাখ ৬৮ হাজার টাকা। নিজস্ব রাজেস্বের ৭ কোটি ৪ লাখ ২৫ হাজার টাকা বাদে বাজেটের ঘাটতি রয়েছে ২৭ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকা।

বাজেটের ঘাটতি পূরণে যে সকল প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো: সরকারের উন্নয়ন সহায়তা তহবিল হতে ১ কোটি ২০ লাখ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ৬ কোটি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে ৮ কোটি ৮০ লাখ এবং বিএমডিএফ-এর ৬ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

দোহার পৌরসভার প্রশাসক আজাদ হোসেন খান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, সচিব নাসরিন জাহান, দোহার পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থী, আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০