PRIYOBANGLANEWS24
৩০ জুন ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে স্কুল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল হাই স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তেলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করে। শিক্ষার্থীসহ শতাধিক লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বুধবার বিকেলে কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে স্কুল মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার গোলকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের হাতাহাতি হয়। পরে বহিরাগত স্থানীয় ফতু ও মফি দলবল নিয়ে খেলার মাঠে এসে নবম শ্রেণীর ছাত্র আল-আমীনকে মারধর করে। তারা আল-আমীনকে মারতে মারতে কৈলাইল ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং তাকে চোরের অপবাদ দেয়। সংবাদ পেয়ে সেখানে আল-আমীনের বড় ভাই দশম শ্রেণীর ছাত্র মো. রাব্বিল মোটরসাকেল নিয়ে পরিষদে গেলে তার মোটরসাইকেলটি ভাঙচুর করে ফতু ও তার লোকজন।

শিক্ষার্থীরা বলেন, তারা খুব আতঙ্কের মধ্যে আছেন। স্কুলে গেলে আমাদের উপর আবারও হামলা হতে পারে। আমরা নিরাপত্তা চাই এবং সুষ্ঠ বিচার চাই। তারা বহিরাগত হয়ে কেন আমাদের উপর হামলা করল। স্কুল কর্তৃপক্ষ তদন্ত করে সঠিক সমাধান না দিলে তারা তেলেঙ্গার শিক্ষার্থীরা স্কূল বর্জন করার ঘোষণা দেন।

মারধরের কথা অস্বীকার করে ফতু বলেন, আমি ওদেরকে নিরাপত্তা দিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে গেছি ওদের ভালোর জন্য।

এ বিষয়ে কৈলাইল ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ বলেন, বিষয়টি নিয়ে আমরা পরিষদে বসে মিমাংসা করে দিয়েছি।
স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন খান বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা তাৎক্ষণিকভাবে মিমাংসা করে দেওয়া হয়েছে। স্কুলের সভাপতি দেশের বাহিরে আছেন তিনি আসলে পরে তদন্ত সাপেক্ষে অভিভাবকদের নিয়ে ঘটনার স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তার বিষয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যা যা করা দরকার আমরা স্কুল থেকে করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০