PRIYOBANGLANEWS24
১৮ জুন ২০২২, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার কোরবানীর হাট মাতাবে ‘ডন’ ‘ডিগা’

কোরবানি উপলক্ষে আদর করে লালন পালন করা বিশালাকার দুটি ষাঁড়। আদর করে নাম রাখা হয়েছে ডন ও ডিগা। ওজন, আকৃতি ও সৌন্দর্য্যে তারা নজর কাড়ে সকলের। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন তাদের দেখতে। মালিকের আশা এবার কোরবানির পশুর হাট মাতাবে তারা।

ঢাকার দোহারে এবার আলোচনায় রয়েছে ‘ডন ও ‘ডিগা’।। এ গরু দুটি দিয়েই কোরবানির পশুর হাট বাজিমাত করার স্বপ্ন দেখছেন খামারি আঞ্জুম হোসেন রিপন। উপজেলার মাহমুদপুর এলাকার আঞ্জুম হোসেন রিপন। শখের বসে দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করেন । কুচকুচে লাল রংয়ের আকর্ষণীয় চেহারার গরুটি দুটির রাখেন ‘ডন’ ও ‘ডিগা’ । বিশাল আকারের দুই ষাঁড়কে মোটাতাজা করে প্রস্তুত করেছেন কোরবানির জন্য।

জানা যায়, ছয় মাস আগে ক্রয় করা শাহিওয়াল জাতের বিশাল ডনের ওজন ১১ মণ । পুরো শরীর লাল সুদর্শন এই ষাঁড় প্রথম দেখাতেই যে কারো নজর কাড়বে। নিজের গোয়ালের এই ষাঁড়ের দাম চেয়েছেন ৩ লাখ ২০ হাজার টাকা।

এছাড়া ৪ ফুট ৩ ইঞ্চি লম্বা ও ৪ ফুট ২ ইঞ্চি উচ্চতার ডিগার ওজন এখন ৯ মণ। লাল শরীর, ডিগা অনেক চঞ্চল স্বভাবের। মালিক আঞ্জুম হোসেন রিপন এই ডিগার দাম চেয়েছেন আড়াই লাখ টাকা।

খামারি আঞ্জুম হোসেন রিপন বলেন, আমার এই গরু দুটির মত এতো বড় গরু অত্র অঞ্চলে আর নেই। যদি খামার থেকেই এটিকে বিক্রি করতে পারি তবে আমার খুব সুবিধা হয়।

তিনি আরো জানান, প্রতিদিন দুই থেকে আড়াই হাজার টাকার খাবার খাওয়াতে হয়। গরু যত্ন, গোসল ও খাবার দেওয়ার জন্য দুইজন লোক রাখা হয়েছে। গরুগুলোকে খাবার হিসেবে নিজেদের জমিতে উৎপাদিত ঘাষ, খড়কুটা, দেশীয় ফল মুলের পাশাপাশি প্রতিদিন ১০ কেজি করে দানাদার খৈল, ভুট্টো, ছোলা, গমসহ নানা খাবার দেওয়া হয়।

মাহমুদ এলাকার আলেব মোল্লা বলেন, গরু দুটি বড় করতে আঞ্জুম হোসেন রিপন যে অক্লান্ত পরিশ্রম করেছে তা ভাষায় বর্ণনা করা যায় না। প্রতিদিন অনেক লোক আসে এই গরু দেখতে। আমরা সবাই চাই গরু দুটি যেন নায্য দামে বিক্রি করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০