PRIYOBANGLANEWS24
১৪ মে ২০২২, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ইয়াবাসহ মা-ছেলে আটক

ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ২ হাজার ৫১ পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বাহ্রা ইউনিয়নের বড় বলমন্তচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বড় বলমন্তচর গ্রামের মো. আলমের স্ত্রী মালেকা বেগম (৬৭) ও ছেলে মো. সোহেল (৪০)।

এলাকাবাসীর অভিযোগ আটককৃত মালেকা ও তার ছেলে সোহেলসহ পরিবারে অন্যান্য সদস্যরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে মালেকা বেগম ও তার ছেলে সোহেলকে আটক করে পুলিশ। এসময় তাদের বসতঘর তল্লাশি করে দুই হাজার ৫১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা বর্তমান বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আবুল হাসান বলেন, ওসি মো. সিরাজুল ইসলাম শেখ এর নেতৃত্বে দুপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। মাদক মামলায় রবিবার মা-ছেলেকে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০