PRIYOBANGLANEWS24
১০ মে ২০২২, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সয়াবিন তেল মজুদ করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে সয়াবিন তেল মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১০ মে) উপজেলার নতুন বান্দুরা বাজারে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল এ আদেশ দেন।

জানা যায়, নতুন বান্দুরা বাজারের মেসার্স লক্ষী ভান্ডারে অভিযান চালিয়ে ৫ লিটারের ১৮৪টি বোতল (৯২০ লিটার) সয়াবিন তেল জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এসময় দোকানদার রঞ্জিত কুমার সরকার তেল মজুদের উপযুক্ত কারন, ক্রয় রশিদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। অবৈধভাবে তেল সংরক্ষন করে বাজার অস্থিতিশীল করায়, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার অপরাধে রঞ্জিত কুমার সরকারকে ৭ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত তেল ৫ লিটার ৭৪০ টাকা হিসেবে বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ। এসময় বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংরক্ষণ করে বাজার অস্থিতিশীল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০