PRIYOBANGLANEWS24
৫ মে ২০২২, ৫:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে যুবলীগ কর্মীকে হাতুড়িপেটাঃ যুবলীগ নেতার বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

ঢাকার দোহারে যুবলীগ কর্মীকে হাতুড়িপেটা করার ঘটনার অভিযুক্ত যুবলীগ নেতা নুরুজ্জামান মোড়লের বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি মাহমুদপুর ইউনিয়নের চর লটাখোলা মাছের খামার থেকে শুরু করে জয়পাড়া থানার মোড় হয়ে সরকারি হাসপাতালের ভিতর গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে মহিলাদের হাতে ঝাড়ুও দেখা যায়। অভিযুক্ত নুরুজ্জামান মোড়লকে দ্রুত আটক করে বিচারের দাবি জানান তারা।

এর আগে গতকাল বুধবার ঢাকার দোহার উপজেলার চর লটাখোলা এলাকায় পাওনা টাকা না দেওয়ায় যুবলীগ কর্মী মুসলেম বেপারীকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠে ওই ইউনিয়নের যুবলীগের সাবেক আহবায়ক নুরুজ্জামান মোড়লের বিরুদ্ধে। বুধবার এ ঘটনায় আহত যুবলীগ কর্মী মুসলেম বেপারীকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

যুবলীগ কর্মী মুসলেম জানান, কয়েক মাস আগে তিনি নুরুজাজ্জামান মোড়লের নিকট থেকে ৬ মাসের কথা বলে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। কিন্ত এখনো ৬ মাস হয়নি৷ এরই মধ্যে ঈদের দু দিন আগে নুরুজ্জামান তার কাছে ফেরত চান। তিনি নুরুজ্জামনাকে জানান, এখনো ৬ মাস হয়নি আর এখন তার কাছে টাকাও নেই৷ সময় হলে টাকা ফেরত দিবে৷ তখন নুরুজ্জামান তাকে হুমকি দেন।

তিনি আরো জানান, আজ দুপুরে আনোয়ার বেপারী তাকে ফোন দিয়ে বলেন, নুরুজ্জামান তোমার বাড়িতে এসেছে তুমি এখনই আস। মুসলেম নিজ বাড়িতে এলে নুরুজ্জামানের নেতৃত্বে ১২/১৫ জন তাকে হাতুড়িপেটা করেন। এক পর্যায়ে দেশীয় অস্ত্র চাপাতি, রামদা দিয়ে আঘাত করতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় মুসলেমদের বাড়ি ঘর কুপিয়ে রেখে যায়।

বুধবার বিকেলে আহত মুসলেম বেপারীর বড় বোন মাছেনা বাদি হয়ে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০