PRIYOBANGLANEWS24
৯ এপ্রিল ২০২২, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে লিমা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) দুপুরে রোহিতপুর ইউনিয়নের পুড়হাটি গ্রামের আনোয়ার সলুদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লিমা পুড়হাটি গ্রামের দরিদ্র রিক্সা চালক মমিন মিয়ার মেয়ে। সে রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী।

লিমা’র সহপাঠি শাহালম জানান, শনিবার সকালে তিনি ও লিমা কয়েকজন সহপাঠিদের নিয়ে বাড়ি থেকে একটু দূরে আনোয়ার সলুদের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে পরিস্কার পানিতে ডুব দেওয়ার জন্য লিমা পুকুরে একটু গভীরে যায়। হঠাৎ ওর কাছে থাকা প্লাস্টিক বোতলটি হাত থেকে ছুটে যায় আর লিমা পানিতে ডুবে যায়। আমরা কেউ সাতার জানি না তাই দৌড়ে গিয়ে ওর বাড়িতে খবর দেই। খবর পেয়ে পুরো গ্রামের মানুষ লিমাকে খুঁজতে পুকুরে নেমে পড়ে। প্রায় ৩/৪ ঘন্টা খোঁজাখুঁজির পর লিমার লাশ উদ্ধার করে গ্রামবাসী।

পানিতে ডুবে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, স্থানীয়রা পুকুর থেকে কিশোরীকে উদ্ধারের পর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ওকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০