PRIYOBANGLANEWS24
২৬ মার্চ ২০২২, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার ও নবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার দোহার ও নবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
পরে উপজেলা প্রশাসনের অয়োজনে নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ দীর্ঘ ২১ বছর পর রাষ্ট্র ক্ষমতায় আসেন। বিগত ১৩ বছরে দেশের উন্নয়ন করে বিশ্বের রোল মডেলে পরিণত করেছেন। আশাকরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দোহার নবাবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করতে পারবো ইনশাল্লাহ।

সালমান এফ রহমান নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, কোন ব্যক্তি বা দলীয় নয়, জয়বাংলা আজ জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনে জয়বাংলা স্লোগান স্বাধীনতাকে আরো ত্বরান্বিত করেছিল।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার সার্কেল সিনিয়র এএসপি আরিফুল ইসলাম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য প্রমুখ।

পরে বেলা সাড়ে ১২টার দিকে সংসদ সদস্য সালমান এফ রহমান দোহার উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসারগণ, উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০