PRIYOBANGLANEWS24
১২ মার্চ ২০২২, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে যুবককে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঢাকার নবাবগঞ্জে মো. হিমন (১৮) নামে এক যুবককে কুপিয়ে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কয়েকজন বখাটেদের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সিংজোড় প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে শনিবার বেলা সাড়ে ১১টায় হিমনের মামা খোকন মোল্লা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত হিমন উপজেলার মেলেং গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।

অভিযুক্তরা হলেন, সিংজোড় গ্রামের তারা মিয়ার ছেলে অন্ত, সুজনের ছেলে মো. রাকিব, ফিরোজের ছেলে সিয়াম জাহাঙ্গীরের ছেলে মো. অমিত, নাজির মিয়ার ছেলে ইমন মিয়া।

খোকন মোল্লা অভিযোগ করে বলেন, আমার ভাগিনা হিমন আরেক ভাগিনা পাভেল ৫০ হাজার টাকা ধার নেয়। শুক্রবার সন্ধ্যায় মেলায় এসে পাভেল হিমনকে ধারের ৫০ হাজার টাকা ফেরত দেয়। এমন সময় স্থানীয় কয়েকজন বখাটে টাকা দিতে দেখে হিমনের পিছু নেয় এবং তাকে সিংজোড় প্রাথমিক বিদ্যালয়ের পাশে ডেকে নিয়ে লাঠি সোটা দিয়ে এলোপাথারী পিটিয়ে আহত করে ও তার ডান চোখে দা- দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার কাছে থেকে জোড়পূর্বক ৫০ হাজার টাকা ও একটি অ্যাপেল মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা চলে যায় এবং এ ব্যাপারে কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার চোখের অবস্থা খারাপ দেখে রাতেই ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতারে প্রেরণ করেন।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার পুলিশ উপপরিদর্শক মো. মিন্টু লস্কার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০