PRIYOBANGLANEWS24
৮ মার্চ ২০২২, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দায়িত্ব গ্রহন করলেন বাহ্রা ইউপি চেয়ারম্যান সাফিল উদ্দিন মিয়া

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া ও সাধারণ সদস্যগণ ও সংরক্ষিত সদগণ পরিষদের কার্যক্রম শুরু করতে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বগ্রহন করলেন। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী। এ সময় তিনি নবনির্বাচিত চেয়ারম্যানকে পরিষদের কার্যক্রমের দায়িত্ব বুঝিয়ে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা।

আলোচনা শুরুর আগে ইউনিয়নবাসীর সর্বাঙ্গীন মঙ্গল ও সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বাহ্রা ইউনিয়নের স্থানীয়নেতৃবৃন্দ ও পরিষদের কর্মকর্তা কর্মচারীরা নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবন্য ভূইয়া, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এমএ বারী বাবুল মোল্লা, বশির আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক রাকিব পত্তনদারসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০