PRIYOBANGLANEWS24
৯ ফেব্রুয়ারী ২০২২, ৮:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় কারাগারে দোহারের হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের রমিজ উদ্দিন (৫৩) নামেরএক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ই ফেব্রুয়ারী) অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রমিজ উদ্দিন দোহারের নয়াবাড়ি ইউনিয়নের নয়াডাঙ্গী গ্রামের সকিমউদ্দিনের ছেলে। তিনি ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র জানান, রমিজ উদ্দিনের দোহার থানার একটি মামলায় পাঁচ বছরের সাজা হয়েছিল। সে অ্যাজমা রোগে ভুগছিল। মঙ্গলবার সকালে তার স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে আজ বুধবার ময়নাতদন্ত শেষে সরকারি নিয়ম অনুযায়ী তার মরদেহ গ্রামের বাড়ি দোহারের নয়াবাড়ির নয়াডাঙ্গী আসার কথা রয়েছে।

এ বিষয়ে নিহত রমিজ উদ্দিনের শ্যালক মনির ভূইয়া কান্নাজড়িত কন্ঠে জানান, আজ তার মরদেহ বিকেলের মধ্যে দোহারে আসার কথা রয়েছে। আগামী মাসে তার সাজা শেষ হওয়ার কথা ছিল। তবে কিছুদিন আগেই এলো, তবে লাশ হয়ে। তিনি আরো জানান, তার দুলাভাই রমিজ উদ্দিন গতবছরের ১৫ মে দেশের একটি বেসরকারি টেলিভিশনের আয়োজনে কারাগারের হাজতিদের নিয়ে অনুষ্ঠিত একটি গানের অনুষ্ঠানে গান গেয়ে সকলের মন জয় করেন করে। অনুষ্ঠানে তিনি তৃতীয় স্থান অধিকার করে সবাইকে তাক লাগিয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০