PRIYOBANGLANEWS24
২৭ নভেম্বর ২০২১, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাল দোহারে আসছেন চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এক মাহফিলে যোগ দিতে দোহারে আসছেন।

আগামীকাল ২৮ নভেম্বর (রবিবার) অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি দোহার থানা শাখা ও দক্ষিণ মধুরখোলা খালপাড় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এ প্রধান মেহমান হিসেবে আসছেন বলে জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ন সদস্য সচিব মাওলানা যুবায়ের আহমাদ সাকী।

মুকসুদপুর ইউনিয়নের
দক্ষিণ মধুরখোলা খালপাড় জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিতব্য বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আমীরুল মুজাহিদীন আলহাজ হযরত আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন,মুফতী মাজহারুল ইসলাম রাশেদী। এছাড়া খ্যাতনামা ওলামা-মাশায়েখ ও বুযুর্গানে দ্বীন তাশরীফ আনবেন। মাহফিল বাদ আসর আরম্ভ হয়ে রাত ১১ টায় শেষ হবে বলে জানিয়েছেন দোহার থানা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতী মাসউদুর রহমান সিদ্দিকী।

পীর সাহেব চরমোনাই আগমন ও সকল প্রোগ্রাম সফল করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব ওবায়দুল ইসলাম মোল্লা

মাহফিল সফল করতে সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলার সকল দায়িত্বশীলবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, কর্মী সমর্থক ও দোহার থানা বাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী মোঃ সুলাইমান বেপারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০