PRIYOBANGLANEWS24
২১ নভেম্বর ২০২১, ৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে শিশুকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বারো বছর বয়সী এক শিশুকে দুইদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই দেব দুলাল দে জানান, উপজেলার কোমরগঞ্জ গ্রাম থেকে শনিবার দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. জনি (৩০) ওই গ্রামের হাশেম মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম ওরফে হাকিম চৌধুরী।

শিশুটির পরিবারের বরাত দিয়ে এসআই দেব দুলাল জানান, শিশুটি গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে শনিবার শিশুটিকে ওই যুবকের ঘরে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় পায় তার পরিবার।

পরিবারের লোকজন মেয়ের মুখে জানতে পারে জনি তাদের শিশু মেয়েকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তার ঘরে দুইদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেছে। ঘটনার বিস্তারিত জানতে পেরে তারা এলাকাবাসীকে বিষয়টি জানালে স্থানীয়রা জনিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে জনিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এসআই দুলাল আরও জানান, এ ঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির বড় ভাই বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলায় জনিকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও আজ সকালে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে আসা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০