PRIYOBANGLANEWS24
১৮ সেপ্টেম্বর ২০২১, ৬:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বস্তাবন্দি অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হাত পা বাঁধা বস্তাবন্দি রক্তাক্ত অবস্থায় নিছা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের নুরনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিছার পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশি সামসুন্নাহার গংরা তাকে অপহরণের চেষ্টা করেছে।

এই ঘটনায় স্কুলছাত্রীর নানা আব্দুল মালেক বেপারী নবাবগঞ্জ থানায় ঘটনার সাথে জড়িত উল্লেখ করে সামসুন্নাহার, সালমা আক্তার, আছমা আক্তার, সেলিম আহমেদ ও চায়না আক্তার কে আসামি করে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মালেক বেপারীদের সাথে প্রতিবেশী সেলিম গংদের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিছা পড়তে বসে। এসময় তার কলমের প্রয়োজন হলে দোকানে যাওয়ার পথে সামসুন্নাহার, সালমা, আছমা, সেলিম, চায়নাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন নিছার মুখ চেপে তাদের বাড়ির রান্না ঘরের পেছনে নিয়ে হাত পা বেঁধে এলোপাথারী মারধর করে একটি বস্তার ভেতর ভরে রাখে। অনেক খোঁজাখুঁজির পর ওই বাড়ির রান্নাঘর থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় রাতে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। আহত স্কুলছাত্রী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারের অভিযুক্ত চায়না আক্তার জানান, পূর্ব শত্রুতার জেরে আমাদের বিরুদ্ধে মিথ্য অভিযোগ করেছে। এব্যাপারে আমরা কিছুই জানি না।

এবিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, এঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০