PRIYOBANGLANEWS24
১৮ সেপ্টেম্বর ২০২১, ৩:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পেটের ভেতরে ইয়াবা, গ্রেপ্তার ৪

পেটের ভেতরে ইয়াবা বহন করার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে চার যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর উপ-মহাপরিদর্শক (এ্যাডিশনাল ডিআইজি) মাহফুজুর রহমান শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ কাজী কামরুল (২৩), শেখ হৃদয় (২৩), ওমর ফারুক (২২) ও মোঃ হাবিবুর রহমান (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী জেলা সমূহ হতে ইয়াবা সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য এই প্রাণঘাতী কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল।

গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পেটের ভেতরে (প্লাষ্টিকের টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ১৮০টি ক্যাপসুল আকারে) আনুমানিক ২৫ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৪৫০টি ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০