PRIYOBANGLANEWS24
৫ সেপ্টেম্বর ২০২১, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে মো. নাঈম বাউল (২৫) ও মোক্তার হোসেন (৪৮) নামে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাতে র‌্যাব-১১ সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এর নেতৃত্বে সিরাজদিখান উপজেলার মোল্লাকান্দি বালুচর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক ও মানবপাচার চক্রের সদস্য নাইম বাউল ও মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্য্যাব আরো জানান, প্রতারক ও মানবপাচার চক্রের সাথে জড়িত সদস্যরা দীর্ঘদিন যাবৎ দেশের প্রবাসী কয়েকজন প্রতারকের মাধ্যমে নিরীহ সাধারণ প্রবাসীদেরকে ইরাকের বুসরা প্রদেশ থেকে ইরাকের বাগদাদ প্রদেশে নিয়ে গিয়ে অধিক বেতনে ভালো কোম্পানীতে চাকুরী দিবে বলে প্রস্তাব দেয়। তার পর তাদেরকে ইরাকের বুসরা প্রদেশে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার চরপ্রসন্ন নগর গ্রামের জাকির মেম্বারের ছেলে মো. জুয়েল (২৩) ও একই গ্রামের জুবায়ের হোসেন ওরফে দরবেশ আলীর ছেলে মোঃ নয়ন হোসেন (২২) পরস্পর যোগসাজসে প্রবাসী ভিকটিমদেরকে জিম্মি করে মোটা অংকের টাকা মুক্তিপন আদায় করে।

উক্ত প্রতারক ও মানবপাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০