PRIYOBANGLANEWS24
৫ সেপ্টেম্বর ২০২১, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ঢাকার নবাবগঞ্জে কাকলী আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বক্তানগর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার বক্তানগর গ্রামে গৃহবধূর স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে শিকারীপাড়া ইউনিয়নের নয়াডাঙি গ্রামের আবেদ আলীর মেয়ে কাকলী আক্তারের সাথে বক্তানগর গ্রামের আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। শনিবার রাতে পারিবারিক ঝগড়া হয়। রাতে পরিবারের লোকজন কাকলীকে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গভীররাতে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্য হয়। রবিবার সকালে পরিবারের লোকজন তার মৃতদেহ বাড়িতে আনে। খবর পেয়ে রবিবার দুপুরে নবাবগঞ্জ থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠান।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। তাই লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০